চাঁদাবাজির মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাদীকে আবার হত্যার চেষ্টা করেছে মামলার আসামিরা। মামলার বাদী একজন শিক্ষানবিশ আইনজীবী হয়েও এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চাতৈইলাভিটি গ্রামের খায়রুল ইসলাম খোকন ঢাকার আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী। গতকাল সোমবার ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তিনি তার এবং তার পরিবারের লোকজনের ওপর দুর্বৃত্তদের হামলার বর্ণনা দেন।
শিরোনাম